সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ফের দুইটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আমেরিকার নতুন নিষেধাজ্ঞা সত্বেও উত্তর করিয়া শুক্রবার (১৪ জানুয়ারি) ফের দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এটি এ মাসে তাদের তৃতীয় অস্ত্র পরীক্ষা। উত্তর কোরিয়ার পাঁচ নাগরিকের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং জোরালো হুঁশিয়ারী জানানোর কয়েক ঘন্টা পরেই সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। খবর এএফপির।

সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, ‘উত্তর পিয়ংগান প্রদেশ থেকে নিক্ষেপ করা স্বল্প-পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে।’

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত জাপানের জলসীমার বাইরে পড়েছে। বার বার পরীক্ষা চালানো ইঙ্গিত দিচ্ছে যে, পিয়ংইংয়ের লক্ষ্য হচ্ছে তাদের উৎক্ষেপণ প্রযুক্তি উন্নত করা।’

পিয়ংইয়ং আমেরিকার উস্কানির অভিযোগ তোলার কয়েক ঘন্টা পরে শুক্রবারের (১৪ জানুয়ারি) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। সাম্প্রতিক এ সপ্তাহে আরোপিত নতুন নিষেধাজ্ঞার এক প্রতিক্রিয়ায় ধারাবাহিকভাবে এ অস্ত্র পরীক্ষা চালানো হয়।

সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, বেলা দুইটা ৪১ মিনিট থেকে দুইটা ৫২ মিনিট (গ্রিনীজ মান সময় ০৫৪১ ও ০৫৫২ টায়) পর্যন্ত সময়ে ক্ষেপণাস্ত্রগুলো ৩৬ কিলোমিটার উচ্চতায় ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।  

সিউলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে।

পিয়ংইয়ং গত বছরের সেপ্টেম্বরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এবং এ মাসে আরো দুইটি সফল পরীক্ষা চালায়। এর জবাবে আমেরিকার এ সপ্তাহে পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে ‘দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা’ চালিয়েছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন