শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ফের সিরিয়ার লাটাকিয়া বন্দরে ইসরাইলের বিমান হামলা

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 71 1

চলমান ডেস্ক:

ইসরাইল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সিরিয়ার প্রধান সমুদ্র বন্দর লাটাকিয়া বন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এটি চলতি মাসে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের দ্বিতীয় হামলা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। খবর এএফপির।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বার বিমান হামলা চালিয়েছে। তারা সরকারি বিভিন্ন স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত মিত্র বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালায়।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, স্থানীয় সময় রাত তিনটা ২১ মিনেটর দিকে ইসরাইলি শত্রু বাহিনী লাটাকিয়া বন্দর লক্ষ্য করে ভূমধ্যসাগর অভিমুখ থেকে বিমানের সাহায্যে বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ওই বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, ‘সেখানে এ বিমান হামলায় ‘অনেক ক্ষতি হয়েছে।’

গত ৭ ডিসেম্বর লাটাকিয়া বন্দরে ইরানের একটি অস্ত্র জাহাজ লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। লাটাকিয়া বন্দর এলাকা হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।

এ দিকে, ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ওই স্থাপনায় এটি ছিল প্রথম হামলার ঘটনা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন