শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ফ্রান্সের ভ্যাকসিনবিরোধী আইনপ্রণেতা মারা গেলেন করোনায়

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
56114094 403 1

চলমান ডেস্ক: করোনা প্রতিরোধে ফ্রান্সের সংসদে যখন বিভিন্ন বিধিনিষেধ ও করোনা সতর্কতা নিয়ে নির্দেশনা জারির প্রক্রিয়া চলছিলো তখন এর ঘোর বিরোধীতা করেন ডানপন্থী দলের আইনপ্রণেতা জস এভরার্ড। তবে এবার সেই করোনার কাছে হার মেনে নিজেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। 
করোনা ঠেকাতে ফ্রান্সের পার্লামেন্টে নানা বিধিনিষেধ আরোপের পক্ষে যখন সরকার দলের আইনপ্রণেতারা সওয়াল করছিলেন, তখন কঠোর বিরোধিতা করে গেছেন ডানপন্থী দলের আইনপ্রণেতা জস এভরার্ড।
শুক্রবার (৭ জানুয়ারি) ফরাসি পার্লামেন্টের সভাপতি রিচার্ড ফেরান্ড জানিয়েছেন, ভ্যাকসিনবিরোধী আইনপ্রণেতা জস এভরার্ড আর নেই। করোনা আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 
৭৬ বছরের জস এভরার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহণের বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিলেন। তিনি নিজে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
জস এভরার্ড ফ্রান্সের উত্তরাঞ্চলের পাস-দি-কালাইস থেকে নির্বাচিত আইনপ্রণেতা ছিলেন। তিনি কট্টর ডানপন্থী ‘ডিবাউট লা ফ্রান্স’ দলের তিন আইনপ্রণেতাদের একজন।
দলটির প্রতিষ্ঠাতা নিকোলাস দুপন্ত-আগনান ফ্রান্সে ভ্যাকসিনবিরোধী প্রচারণাকারীদের অন্যতম সমর্থক। গত অক্টোবরে করোনা ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে একটি কমিটি গঠনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিলেন।

 আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন