মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

বক্তৃতার মঞ্চে রিপাবলিকান লী জালদীনের উপর হামলা

শনিবার, জুলাই ২৩, ২০২২

প্রিন্ট করুন

নিজন্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিক মনোনীত লী জালদীনের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এতে তার কোন ক্ষতি হয় নি।

বৃহস্পতিবার (২১ জুলাই) আপস্টেটে একটি নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জালদীন বক্তব্য দেওয়ার সময় ডেভিড জ্যাকুবোনিস (৪৮) নামে এক ব্যক্তি মঞ্চে ঝাঁপিয়ে পড়ে। এ সময় হামলাকারীর কব্জি ধরে পেলেন জালদীন। এ সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের সাবেক ডেপুটি ইন্সপেক্টর অ্যালিসন এস্পোসিটো, রাজ্য জিওপি চেয়ারম্যান নিক ল্যাংওয়ার্দি হামলাকারীকে থামিয়ে পুলিশ হেফাজতে দেয়। 

এক বিবৃতিতে লী জালদীন বলেছেন, আমি ঠিক আছি। সৌভাগ্যবশত আমি তার কব্জি ধরে কয়েক মুহুর্তের জন্য থামাতে সক্ষম হয়েছিলাম যতক্ষণ না অন্যরা তাকে মোকাবেলা করে।

রাজ্য জিওপি চেয়ারম্যান নিক ল্যাংওয়ার্দি সাংবাদিকদের বলেছেন, জালদীন ভালো আছেন। তিনি গুরুতর আহত নন। সেখানে শুধু বিশৃঙ্খলা হয়েছিলো। 

এইদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেন, রিপাবলিকান  জালদীন ​​আহত হননি এবং সন্দেহভাজন হেফাজতে রয়েছেন শুনে স্বস্তি পেয়েছেন।

মনরো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র ডেপুটি ব্রেন্ডন হার্লি, রচেস্টার ডেমোক্র্যাট এবং ক্রনিকলকে এক বিবৃতি জানিয়েছে, সন্ধ্যায় গভর্নর প্রার্থী জালদীনের বক্তৃতা দেওয়ার সময় হামলাকারী একজন সন্দেহভাজন হেফাজতে রয়েছে এবং অপরাধ তদন্ত চলছে।

জালদীন একজন আর্মি রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল। যিনি ২০১৫ সাল থেকে কংগ্রেসে ইস্টার্ন লং আইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সাবো রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর মিত্র এবং কংগ্রেসের রিপাবলিকানদের মধ্যে ছিলেন যারা ২০২৯ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়িত করার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে নিউইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাট ক্যাথি হকুল এবং রিপালিকান লী জালদীন। গত ২৮ জুন মঙ্গলবার রাজ্যের প্রাইমারি নির্বাচনে স্ব স্ব দলের পক্ষ থেকে তারা নির্বাচিত হয়েছেন। গত চার দশক থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদে কোনো রিপাবলিকান জয় পাননি।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন