বরিশাল: করোনার কারণে বরিশালের রাকিব হোসেন ও জার্মানের আলিসা দম্পতির বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেলেও এবার জমকালো আয়োজনে হয়েছে ভৌ-ভাতের অনুষ্ঠান। আর এতে অপরূপ বাঙালি সাজে সেজেছেন জার্মানী তরুণী। আর তা নজর কেড়েছে সবারি।
ছয় মাসের সন্তানকে নিয়ে গত ৪ মার্চ জার্মান নাগরিক আলিমা থেওডোরকে নিয়ে দেশে আসেন বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউপির উলাল বাটনা গ্রামের রাকিব হোসেন শুভ। শুক্রবার (১১ মার্চ) ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা ও স্বজনদের নিয়ে অনুষ্ঠিত হয় ভৌ-ভাতের অনুষ্ঠান। এতে কনে জার্মান নাগরিক আলিসা থেওডোরা পিত্তা ও তার এক বান্ধবী লেইসা উপস্থিত ছিলো।
বিয়ে পরবর্তী অনুষ্ঠান উপলক্ষে বাড়ির দুইপ্রান্তে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে বাহারি রঙয়ের আলোকসজ্জা করা হয়। সেইসঙ্গে বসানো হয় তোরণও। অন্যদিকে বাড়ির পাশের মাঠে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬৫ টি বড় বড় পাত্রে হয় বিয়ের রান্নার আয়োজন। যেখানে দুপুরে ৩ হাজার অতিথিরা মধ্যাহৃ ভোজ করেছেন।
শুভর বাবা শহিদুল ইসলাম জানান, সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী বেশি খুশি হয়েছে।
এইদিকে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে জার্মান তরুণী আলিসা বলেন, সকলে অত্যন্ত আন্তরিক। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো, ছবি তোলায় সময় কাটাচ্ছেন তিনি ও তার বান্ধবি। সবার সাথে হাঁসিমুখে কথা বলায় এরইমধ্যে পরিণত হয়েছেন সবার মধ্যমণিতে। তার প্রতি আদর-যত্নের কোন কমতি রাখছেন না বলেও জানান তিনি।
তুহিন/আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন