মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

বন্দি বিনিময়ে ‘গুরুত্বপূর্ণ চুক্তি’ করায় পুতিনকে অভিনন্দন ট্রাম্পের

রবিবার, আগস্ট ৪, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। সংবাদ তাসের।

ট্রাম্প জর্জিয়ার আটলান্টায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘পুতিন ‘আরো একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন।’

 ট্রাম্পের মতে, চুক্তিটি ওয়াশিংটনের জন্য ভীতিজনক।

এ রাজনীতিবিদ জোর দিয়ে আরো বলেন, ‘আমরা আমাদের লোকদের ফিরে পেয়েছি। কিন্তু, আমরা কিছু ভয়ানক চুক্তি করেছি।’

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার (১ আগস্ট) জানায়, ন্যাটোর সদস্যভূক্ত বেশ কয়েকটি দেশে আটক থাকা বা দোষী সাব্যস্ত হওয়া আট রুশ নাগরিকের পাশাপাশি দুই নাবালক দেশে ফিরেছে। তুরস্কের আঙ্কারার বিমানবন্দরে পরিচালিত বন্দী বিনিময়ের পর তারা দেশে ফিরল। তাদের মধ্যে একজনের নাম ভাদিম ক্রাসিকভ। তিনি রাশিয়ার নাগরিক। তিনি জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল।

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বন্দী বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ১৬ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মার্কিন মেরিন সেনা পল হুইলান এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ রয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত হয়েছিল।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন