চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলায় বাড়ছে উদ্বেগ। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরের রব এলিমেন্টারি স্কুলে মঙ্গলবার (২৪ মে) ১৮ বছর বয়সী বন্দুকধারী নির্বিচারে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যার ঘটনায় আতঙ্কে রয়েছেন নিউইয়র্ক রাজ্যের গভর্নররাও।
এ দিকে এমন হত্যাযজ্ঞ বন্ধে এখনই অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ‘আইন কঠোর করে এর কঠিন ও কার্যকর প্রয়োগ দরকার।’
এ ঘটনার পর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ বছর করতে চান।
টেক্সাসে বন্দুক হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ক্যাথি হোকুল বলেছেন, ‘আমি কোনভাবেই ভেবে পাই না, ১৮ বছর বয়সী কেউ কেন আগ্নেয়াস্ত্র কিনতে পারবে? এটা কি বন্দুক কেনার সঠিক বয়স? আমরা বাফেলো ও টেক্সাসে যা দেখলাম, তা থেকে শিক্ষা নেয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘নিউইয়র্কবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারব না।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন