নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার পাথরঘাটার বিষখালি নদী সংলগ্ন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার ওই এলাকায় অভিযান চালিয়ে রোববার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেন।
এবিষয়ে ফাহিম শাহরিয়ার বলেন, এই হরিণগুলো সুন্দরবন এলাকা থেকে শিকার করে উপকূলে নিয়ে আসছিলো চোরাকারবারিরা। খবর পেয়ে রোববার রাতে পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা এলাকার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খালের পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও দশ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। তিনি বলেন, আমাদের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়। ফলে বলে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস ও চমড়া পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
এইদিকে হরিণের চামড়া ও মাংস উদ্ধারকে কেন্দ্র করে উপজেলা জুড়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। পরিবেশবিদরা বলছেন, সুন্দরবন আমাদের ঐতিহ্যের স্থান। এ বনের জন্য সারাবিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল। এখানে অনেক প্রজাতির পশু-পাখি আবাসস্থল। যা এ দেশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তাছাড়া এসব প্রাণীর ভৌগোলিক পরিবেশর উপর প্রভাব রয়েছে। যদি এভাবে বন্যপ্রাণী নিধন হয় তবে পরিবেশ চরম বিপর্যয়ে পড়বে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন