বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় টিনের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল হোসেন চৌকিদার (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল আনুমানিক ৯ টার সময় মেঘনা নদীতে ভাঙ্গনের কারনে নিজ ঘরের টিনের চালা অন্য জায়গায় সরাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। মৃত আবুল হোসেন চৌকিদার উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া গ্রামের ফারুক চৌকিদারের ছেলে।
জানা যায়, এদিন সকালে নদীর পাড় থেকে ঘর ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন আবুল হোসেন চৌকিদার। এ সময় পাশ্ববর্তী বাড়ির সালাম চৌকিদারের পল্লী বিদ্যুতের মিটারের সংযোগ দেয়া ছিল ঘরের চালার উপরে।
সাবধানতায় টিনের চালা স্পর্শ করলে বিদুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে। হিজলা থানার অফিসার ইনচার্জ মো. ইউনুছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘরের টিনের চালার সাথেই বিদ্যুৎ মিটারের সংযোগ ছিল।
সাবধানতাবসত বিদুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।তাদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুহিন/আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন