শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াশিংটনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান  নির্বাচনের প্রসঙ্গ টেনে এ কথা বলেন। সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের ইলেকশন সম্পর্কে তারা জানতে চাইলে আমরা বলেছি—নির্বাচন ২০২৩ এর শেষে অথবা ২০২৪ এর প্রথম দিকে হবে। ওই নির্বাচন যেন ভাল হয় সে বিষয়ে জানতে চাইলে আমরা বলেছি—এই প্রথমবারের মতো একটি আইন করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হয়েছে।’

সুষ্ঠু, স্বাধীন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সরকারও দেখতে চায় বলে তাদেরকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘আমি বলেছি—সব দল যদি ইলেকশনে অংশগ্রহণ না করে বা নির্বাচনের আগে অন্য কোনো সিদ্ধান্ত নেয়, তবে সরকারের কি করণীয় হতে পারে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘তারাও বলেছে তাদের গণতন্ত্রের ইতিহাস বাংলাদেশের থেকে লম্বা হলেও তারা এখন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা নিজেরাই বলেছে যে, তারাও যে সম্পূর্ণ পারফেক্ট এমনটি নয়। সুতরাং অবশ্যই আমাদের সামনে কাজ করার সুযোগ রয়েছে এবং সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতির কোন অভাব নাই।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন