সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে ওমিক্রনের থাবায় আরো দশজন

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
Chalaman New York 4 1

চলমান ডেস্ক: ওমিক্রনে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের এক মাস না যেতেই বাংলাদেশে সংখ্যাটি পৌঁছেছে ২০ জনে৷ ওমিক্রনে নতুন করে শনাক্ত হয়েছে দশ জন। এর মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ ও এরা সবাই ঢাকার বাসিন্দা৷ খবর ডয়চে ভেলের।

গত ৯ ডিসেম্বর ওমিক্রনে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর প্রথম প্রকাশ হয় ৷ তারা ছিলেন আফ্রিকা সফর করে আসা নারী ক্রিকেটার৷ পরে এ সংখ্যা বেড়ে দশজন হয়েছিল৷

বৃহস্পতিবার (৬  জানুয়ারি) বাংলাদেশের আরো দশ করোনা রোগীর ওমিক্রন সংক্রমণের তথ্য জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।

গত ১৪ ডিসেম্বর থেকে গত মঙ্গলবার (৪ জানুয়ারি) পর্যন্ত নতুন দশ জনের নমুনা সংগ্রহ করা হয়৷ জিনোম সিকোয়েন্সিংয়ের পর তা জিআইএসএআইডিতে জমা দেয় আইসিডিডিআরবি ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস৷

নতুন শনাক্ত সাতজন নারী রোগীর মধ্যে দুইজনের বয়স ৩৫ বছর৷ বাকি পাঁচজনের বয়স যথাক্রমে ১৮, ২৩, ২৯, ৪৮ ও ৫৩ বছর৷ আর পুরুষ দুজনের বয়স ৬৫ ও ৬১ ৷

দুই বছর আগে বিশ্বে নতুন করোনাভাইরাস মহামারি শুরুর পর গত বছরের প্রথম ভাগে আসে ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ৷ এরপর টিকাদানসহ নানা পদক্ষেপে পরিস্থিতি যখন উন্নতির দিকে তখন দক্ষিণ আফ্রিকায় দেখা দেয় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ৷

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন