বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে তুলা রপ্তানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

রবিবার, ডিসেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদেশ থেকে যে তুলা আমদানি করে তার ১১ শতাংশই আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তুলা রপ্তানির পরিমাণ আরও বাড়াতে চায়। অন্যদিকে বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করা হয় তাতে শুল্ক ছাড়।

এসব নিয়ে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) দুই দিনব্যাপী ষষ্ঠ কাউন্সিল বৈঠক।

বৈঠকে বাংলাদেশ সাতটি আলোচ্যসূচি নিয়ে কথা বলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কথা বলবে ১১ টি আলোচ্যসূচিতে।

জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলা এনে পোকা দমনের জন্য এগুলো কিছুদিন ওষুধ দিয়ে রাখে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া বাদ দিতে বলেছে। কারণ এতে দীর্ঘ সময় ও অর্থের প্রয়োজন হয় বলে আমদানিকারকরা তুলা নিচ্ছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে বীজ রপ্তানি বৃদ্ধি করতে চায়। এছাড়া ডেটা সুরক্ষা আইন ও ডিজিটাল বিধির খসড়া, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দর্শকদের কাছে যাওয়া ওভার দ্য-টপ (ওটিটি) প্ল্যাটফর্মস এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম নিয়েও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আলোচনা করবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে শুল্ক কিছুটা ছাড় চায়। বাংলাদেশি ওষুধ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগে। প্রক্রিয়াটিও জটিল। বাংলাদেশ চায় এ প্রক্রিয়া সহজ হোক। বৈঠকে বাংলাদেশ মানসম্মত সনদ দেওয়ার জন্য অবকাঠামো তৈরিতে যুক্তরাষ্ট্রের কাছে কারিগরি সহায়তাও চাইবে। আর চাইবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর সম্ভাব্য যেসব ঝুঁকির মধ্যে পড়বে, সেগুলো থেকে উত্তরণের জন্য সহায়তা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন