সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশে বুস্টার ডোজ কখন, কারা পাবেন

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
IMG 20211213 154017 1

চলমান ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। শুরুতেই ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার সকালে মন্ত্রিপরিষদ মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রয়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।

জাহিদ মালেক আরো বলেন, করোনার টিকার আরো এক হাজার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার বুথ রয়েছে।

আরএইচ/ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন