শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির পিঠা উৎসব

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যা রাজ্যে পিঠা উৎসব করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) শহরের মর্টন বরো হলে এ পিঠা উৎসব চলে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উৎসবে ছিলে দেশীয় ঐতিহ্যের এক অনন্য সমারোহ, যেখানে সর্বসাধারণ উপভোগ করেছেন নানা স্বাদের বাহারি পিঠা, দেশীয় খাবার, ঐতিহ্যবাহী শাড়ি ও গয়নার সংগ্রহ এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির বাহারি উপস্থাপনা।

এবারের উৎসবে ছিলো অতীতের সফল ইভেন্টগুলোর জনপ্রিয় বিক্রেতাদের সংগ্রহ, যা দর্শকদের মন ভরিয়েছে নিঃসন্দেহে।

উৎসবজুড়ে ছিলো সঙ্গীত ও বিনোদনের মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে বাজেছে দেশীয় গান ও উৎসবের সুর।

সাথে পার্কিং ও প্রবেশ মূল‍্য সম্পূর্ণ ফ্রি থাকায় পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকেই যোগ দিন এ পিঠা উৎসবে এবং উপভোগ করেন ঐতিহ্যের অনাবিল আনন্দ।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন