শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ ও মহড়া শুরু চট্টগ্রামে

বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
navy 1

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কোঅপারেশন এফ্লোট রিডিংনেস অ্যান্ড ট্রেনিংয়ের (কারাত) ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১ ডিসেম্বর চট্টগ্রামের বিএন ফ্লিট হেডকোয়ার্টাস এ অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে রিয়ার এডমিরাল ক্রিস্টোফার এম এংডাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। মহড়ায় অন্যদের মধ্যে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর লিট্টোরাল কমবেট শিপ (এলসিএস) ইউএসএস তুলসা এবং এমএইচ-৬০এস হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দূর্জয় এবং মেরিটাইম প্রেট্রোল এয়ারক্রাফট (এমপিএ), বিশেষায়িত ইউনিট সোয়াড্স ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করছে।

যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা। মহড়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন