মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র নেতৃত্বে মতিউর-রশিদ

বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট এম মতিউর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৪৪ ভোট। অন্যদিকে ৭৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আব্দুর রশিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মো. সাইদুর রহমান পেয়েছেন ৪৭ ভোট।

শনিবার (২৩ ডিসেম্বর) জ্যাকসন হাইটসের মামাজ পাটি হলে সুষ্ঠু ও সুন্দরভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
নিবাচনে ১৭৫ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ টি পদের বাকি ১৫ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-

সহ-সভাপতি এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও এডভোকেট রুবিনা মান্নান, যুগ্ম সম্পাদক এডভোকেট সোনিয়া সুলতানা ও এডভোকেট সাব্বীর আহমদ মাসার, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, অফিস সম্পাদক এডভোকেট কুবরাতুনন্নেছা, প্রচার সম্পাদক এডভোকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট রেদোয়ানা রাজ্জাক, সমাজকল্যান সম্পাদক এডভোকেট তাহমিনা এ সুইটি। পাঁচজন সদস্য হলেন- এডভোকেট মোহাম্মদ আব্দুস শহীদ আজাদ, এডভোকেট মো. নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মো. মহি উদ্দিন, এডভোকেট ফওজিয়া আফরিন ও এডভোকেট রেশমা ইয়াসমীন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন