সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল

রবিবার, জুলাই ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: বৈশ্বিক স্বাস্থ্যগত অগ্রগতি, মানবাধিকার ও মানবিক চাহিদা চিহ্নিত করা, খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা,  শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহযোগিতাসহ বহুপক্ষীয় বিষয়ে পরামর্শ করতে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। আগামী ২-১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন তিনি।

এ সফরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের সাথে বৈঠক করবেন মিশেল সিসন। বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ কীভাবে সহযোগিতা করতে পারে, সে সম্পর্কে ধারণা বিনিময় করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতি অনুযায়ী, জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাথে তার বৈঠকে জাতিসংঘে আমাদের সহযোগিতাকে আরো গভীর করার সুযোগ ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী সেক্রেটারি-জেনারেল হওয়ার জন্য ডোরেন বোগদান-মার্টিনের প্রার্থিতার জন্য মার্কিন সমর্থনের ওপর আলোকপাত করা হবে।

সিসন ২০২১ সালের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।

তিনি এর আগে শ্রীলঙ্কা ও মালদ্বীপে মার্কিন রাষ্ট্রদূত (২০১২-২০১৪), লেবাননে মার্কিন রাষ্ট্রদূত (২০০৮-২০১০) ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন রাষ্ট্রদূত (২০০৪-২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন