ঢাকা: বাংলাদেশে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (এ্যাডমিনিষ্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার অথরিটি) মেজর জেনারেল খালেদ এএইচএইচএম আল কাদরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদের সাথে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি- ২০২১’ সই হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ চুক্তি সই হয়।
এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) কুয়েত সশস্ত্র বাহিনীর সফরত সহকারী চিফ অব স্টাফ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, মেজর জেনারেল আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল আট দিনের রাষ্ট্রীয় সফরে গত ২১ অক্টোবর ঢাকায় আসেন। এছাড়াও প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর নিজ দেশে ফিরে যাবেন।Attachments area



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন