বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বাইডেনের এশিয়া সফরের মধ্যেই মিসাইল ছুড়তে পারে উত্তর কোরিয়া!

শনিবার, মে ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: এশিয়ার দেশ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই চলতি বছর একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়েছে। তবে এবার বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার তথ্য প্রকাশ করে।

এর বরাত দিয়ে সিউলের ওই আইনপ্রণেতা বলেন, ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে উত্তর কোরিয়া। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। আর তা হতে পারে বাইডেনের এশিয়া সফরকালে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।’ স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ দেখা গেছে বলে দাবি করেন তিনি। একই আশঙ্কা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও।

এ দিকে, বৃহস্পতিবার (১৯ মে) ছয় দিনের জন্য দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন