শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

বাইডেনের বর্তমান মেয়াদ শেষে অবসরে যাবেন এন্থনি ফাউচি

বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষে পদত্যাগ করবেন।

ফাউচি (৮১) সোমবার (১৮ জুলাই) পলিটিকো ও সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

এন্থনি ফাউচি ১৯৮০ এর দশক থেকে আমেরিকার সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকবেলায় কাজ করে এসেছেন।

তিনি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারির আগের কোন এক সময়ে তিনি ন্যাশনাল ইন্সষ্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়াবেন।

ফাউচি বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘স্পষ্টতই আজীবন ধরে কেউ একই কাজ করবে না। আমি অন্য কিছু করতে চাই।’

ফাউচি আরো বলেন, ‘করোনা ভাইরাসের শেষ দেখার জন্যে দীর্ঘ সময় এ পদে থাকার কোন পরিকল্পনা তার নেই। কারণ, এ রোগ খুব শিগগীরই যাচ্ছে না।’

ফাউচি বলেন, ‘আমি মনে করি, এর সাথেই আমাদের বসবাস করতে হবে।’

ফাউচি এনআইএআইডিতে ১৯৮৪ সাল থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের সময়কালে এ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, চীন থেকে প্রথম বারের মত বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর ফাউচি নির্ভরযোগ্য তথ্যের বিশস্ত উৎস হয়ে উঠেছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন