চলমান ডেস্ক: অতিথি পাখির মাধ্যমে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে ফরাসী কৃষকদেরকে তাদের হাঁস-মুরগী ঘরের ভিতরে রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপির।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রামক এইচ৫ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ৩৬ হাজার পাখি মেরে ফেলার পর ফ্রান্সে অনুরূপ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পরিযায়ী পাখিদের যাত্রাপথে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে ঝুঁকি বেড়েছে।’
ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাস থেকে ইউরোপে বন্য পাখি ও হাঁস-মুরগির খামারে ১৩০টি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। তবে ফ্রান্সের পেশাদার পোল্ট্রি খামারীদের মধ্যে এখনো পর্যন্ত কোন সংক্রমণ দেখা দেয়নি।
ফরাসি সরকার আশা করছে, লকডাউন গত বছরের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করবে। গত বছর প্রায় ৫০০টি জায়গায় বার্ড ফ্লু দেখা দিলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাঁস উৎপাদন ব্যাহত হয়েছিল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন