শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপির রাজনীতি আর মাঠে নেই

সোমবার, জুলাই ১৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ‘গ্রেফতার করেও অন্যায়-অনাচারের বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিবাদ স্তব্ধ করা যায় নি।’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

রোববার (১৭ জুলাই) দুপুরে ঢাকায জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আলোচনা সভায়  তিনি এ কথা বলেন। সমসাময়িক প্রসঙ্গে তিনি হাসান মাহমদু বলেন, ‘বিএনপির রাজনীতি এখন আর মাঠে নেই। তারা রাত-বিরাতে বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিচ্ছে।’

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য মন্ত্রী আরো বলেন, ‘২০০৭ সালের ১৬ জুলাই ভোরে বিনা ওয়ারেন্টে সবাইকে অবাক করে দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো। কারণ সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তারা নিজেরাই নানা অনাচার-দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিল। স্বামীর অপরাধে অসুস্থ স্ত্রীকে গ্রেফতার, বাবার অপরাধে নাবালিকা সন্তানকে গ্রেফতার করা হয়েছিল, গণতন্ত্রকে শিকলবন্দী করা হয়েছিল। রাজনৈতিক নেতাদের ওপর নজরদারি, সভা-সমাবেশে যাওয়া বন্ধ করা হয়েছিল ও তখন একমাত্র শেখ হাসিনা অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।’

হাছান মাহমুদ বলেন, ‘কারাগারে থেকেই শেখ হাসিনা যেভাবে দল পরিচালনা করেছেন, আর তার প্রতিনিধি হিসেবে শ্রদ্ধাভাজন প্রয়াত নেতা জিল্লুর রহমান যেভাবে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই কারণেই আমরা ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্ত করতে পেরেছিলাম। ও খালেদা জিয়া গ্রেফতারের পর বিএনপি কোন আন্দোলন করতে পারে নি, আমাদের আন্দোলনে খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিলেন।’

এখনকার রাজনীতি নিয়ে মন্ত্রী বলেন, ‘রাতের বেলায় বিভিন্ন দূতাবাসে যাওয়া, পার্টি করা- এ হচ্ছে তাদের রাজনীতি। আমি তাদের অনুরোধ জানাব, রাত-বিরাতে এ দিক সে দিক ঘুরে ফিরে, দূতাবাসে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না, আপনারা জনগণের কাছে যান। এগুলো ২০১৪ সালেও করেছিলেন, ২০১৮ সালেও করেছিলেন, কোন লাভ হয় নাই, এবারো কোন লাভ হবে না।’

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলে (আইএমএফ) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতি এখন পৃথিবীর ৪১তম উল্লেখ করে তিনি বলেন, ‘আইএমএফ তালিকায় অর্থনীতিতে পৃথিবীর প্রথম ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে মাত্র দুইটি দেশ- ভারত ও বাংলাদেশ। ২০২৫ সালে আমাদের অর্থনীতি আরো ওপরের দিকে যাবে।’

তথ্য মন্ত্রী আরা বলেন, ‘এভাবে দেশ যখন এগুচ্ছে, করোনা মহামারির মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়েছে, তখন বিএনপি ও কিছু গোষ্ঠী প্রার্থনা করছে বাংলাদেশটা কেন শ্রীলংকা হচ্ছে না, কারণ তারা প্রয়োজনে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়।’

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এবং ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ সভায় বক্তব্য দেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন