শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপি-ছাত্রদলের ৪’শতাধিক নেতাকর্মীর নামে মামলা

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার অভিযেগে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের এজাহার নামীয় ৬১ জন ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় নামধারী ৬১ আসামির মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পল্টনে ছাত্রদল মিছিল নিয়ে বের হলে পুলিশ বাঁধা দেয়। এতে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আমরা ২৩ জনকে আটক করেছি। তাদের সোমবার(৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।এছাড়া বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন