শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

প্রিন্ট করুন
ruhul kabir rizvi 20210914214005

ঢাকা: ঢাকার বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল।

রিজভী আজ আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন