সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার হাতিরঝিল থানার পৃথক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ অভিযোগ পত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৯ সালের ডিসেম্বরের প্রথম দিকে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলার অভিযোগ পত্র গ্রহণের জন্য বুধবার (২ মার্চ) দিন ধার্য ছিল। এ দিন রিজভী আদালতে অনুপস্থিত ছিলেন। বিচারক অভিযোগ পত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ২৫ নভেম্বর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। গত ২৫ অক্টোবর শাহবাগের বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় রিজভী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ আদালত।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন