ক্যাম্পাস প্রতিবেদকঃ
বিজয়ের অর্ধশত বছর উদযাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি অন্যরকম আয়োজন করে। তারা বিজয় দিবসের আনন্দটুকু ভাগাভাগি করেন এতিমখানার শিশুদের সঙ্গে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শাহ মুনিরিয়া মঈনিয়া ইসলামিয়া এতিমখানার শিশুদের সাথে গল্প বলা এবং দুপুরে একসাথে বসে খাবার গ্রহণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠন এর প্রতিষ্ঠাতা শাহরিয়ার জাওয়াদ বলেন, বিজয়ের আনন্দে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়া ও তাদের মুখে হাসি ফোটানোই ছিলো আমাদের উদ্দেশ্য।
এছাড়াও শিশুদের মুক্তিযুদ্ধের পটভূমি, স্বাধীনতার কাহিনী, বিজয়ের গল্পসহ বাংলাদেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমাদের সদস্যরা চেষ্টা করেছেন।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন