ঢাকা: সারা দেশে প্রতিদিন রাত আটটার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ জুন) তিনি এ কথা বলেন।
এ দিকে, বিশ্বব্যাপী অব্যাহত বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে শনিবার (১৮ জুন) জারি করা এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কল-কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহা পরিচালক, সব বিভাগের কমিশনার, সব রেঞ্জের মত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, পুলিশের উপ মহা পরিদর্শক, সব জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ ধারা অনুযায়ী কঠোরভাবে আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন