সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আইসিবির মাধ্যমে ১০০ কোটি টাকা বিনিয়োগ

মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পুঁজিবাজার স্থিতিশীলতায় স্ট্যাবিলাইজেশন ফান্ডের (আইসিবি) মাধ্যমে ১০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে।

বাজার স্থিতিশীলতায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে দেশের সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করা হয়। পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিত করতেই এ অর্থ বিনিয়োগ করা হয়েছে। বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিএসইসির এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অনুমোদিত লভ্যাংশের অপরিশোধিত বা আদাবি করা অংশ পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহারের লক্ষ্যে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা ‘পুঁজিবাজার স্থিতিশীল তহবিল গঠন করা হয়।

বিএসইসির বিধিমালা ২০২১ এর অধীনে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন  ফান্ড (সিএমএসএফ) গঠিত হয়েছে। বিধিমালা অনুসারে, সিএমএসএফ  তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারির কাছ থেকে অদাবীকৃত ও অবন্টিত নগদ বা স্টক ডিভিডেন্ড, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ ও অ-বরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে নগদ ও স্টকের অভিভাবক হিসাবে কাজ করে। তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোন সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির উপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে।

সিএমএসএফের তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা, বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেয়া ও ধার নেয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে বাজারে তারল্য নিশ্চিত করা ও পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন