চট্টগ্রাম: থ্রম্বোলাইসিসসহ স্ট্রোক রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগে চালু হয়েছে বিশেষায়িত স্ট্রোক ইউনিট।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির এর উদ্বোধন করেন।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার মো. ওয়াহিদুর রহমানের নামে নতুন এ ইউনিটটির নামকরণ করা হয় ‘ওয়াহিদুর রহমান মেমোরিয়াল স্ট্রোক ইউনিট’।
নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সাহেনা আক্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এমএ হাছান চৌধুরী, রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সুভাষ মজুমদার, নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এসএম নোমান খালেদ চৌধুরী, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার শওকত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
নিউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার ফারহানা মোছলেহউদ্দিন।
বক্তব্য দেন প্রয়াত চিকিৎসক ডাক্তার ওয়াহিদুর রহমানের বাবা মাহফুজুর রহমান।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন