মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব এখন একটি বৃহৎ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। উত্তেজনা আরও বাড়তে থাকলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। যার প্রভাব বিশ্বজুড়ে পড়বে।’
অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের আক্রমণ বন্ধের আহ্বান জানান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘এখনই কূটনৈতিক উদ্যোগ জোরদার না করলে এই সংঘাত বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন