শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

শুক্রবার, মে ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : বিশ্ব মেট্রোলজি দিবস আজ। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা- ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজারস (বিআইপিএম) এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজি’র (বিআইএমএল) প্রধানগণ বাণী দিয়েছেন।  

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা এবং প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
দিবসটি উপলক্ষে কাল রোববার সকাল ১১ টায় তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্পসচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ার।
এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন