রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শিরোনাম

বিসিবিতে পদত্যাগের হিড়িক, সরে দাঁড়ালেন ছয় পরিচালক

রবিবার, এপ্রিল ৫, ২০২৬

প্রিন্ট করুন
বিসিবিতে পদত্যাগের হিড়িক, সরে দাঁড়ালেন ছয় পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একসঙ্গে একাধিক পরিচালকের পদত্যাগে তৈরি হয়েছে আলোচনার ঝড়। ক্লাব ক্যাটাগরির তিন পরিচালকসহ মোট ছয়জন তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভা চলাকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশনের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান ফাইয়াজুর রহমান মিতু পদত্যাগ করেন। একই দিন রাতে আরও দুই পরিচালক—শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী তাদের পদ ছাড়েন।

ফ্যাসিলিটি বিভাগের চেয়ারম্যান ছিলেন শানিয়ান। বিসিবির কাজে খুশি ছিলেন তিনি। এর আগে পরিচালকের পদ ছেড়েছেন গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, আমরাজ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

প্রথম দুজন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত আর শেষের জন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত পরিচালক ছিলেন। ঢাকার ক্রিকেট ক্লাব, জেলা-বিভাগ ও সংস্থা থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এনএসসি কোটায় মনোনিত হন দুজন। মোট ২৫ জন পরিচালক নিয়ে বিসিবি পরিচালনা পর্ষদ। নির্বাচিত ২৩ জনের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন