শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বুরকিনা ফাসোতে বর্বরোচিত হামলা, পুলিশসহ নিহত ২০

সোমবার, নভেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
বুরকিনা ফাসোতে বর্বরোচিত হামলা পুলিশসহ নিহত ২০ 1

চলমান ডেস্ক:

বুরকিনা ফাসোতের ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে বন্দুকধারীদের হামলায় ১৯ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা এটি। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করে আসছিলো দেশটির সরকার।

রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। 

প্রসঙ্গত, ২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।  

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন