নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ এপ্রিল) ব্রঙ্কসের খলিল চায়নিজ রেস্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় মাহে রমজানের তাৎপর্যের উপর আলোচনা ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়ার আয়েজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদারের সঞ্চালনায় এবং সভাপতি মশিউর রহমান মজুমদারের সভাপতিত্বে মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য বয়ান করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহহিয়া। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা এম কে রহমান মাহমুদ।

মাওলানা ইয়াহহিয়া বলেন, মহান আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দিয়েছেন।অন্যের মন্দ কথা বা কাজের বিপরীতে তার সঙ্গে ভালো কথা ও কাজ দিয়ে অর্থাৎ পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়, সহকর্মী ও অধিনস্তদের প্রতি ক্ষমা ও সহমর্মিতা সৃষ্টির যে নির্দেশ আল্লাহ ও তার রাসুল (সা:) দিয়েছেন তা মেনে চললেই আমাদের জীবনে শান্তি আসবে এবং আমরা পরকালে সফল হবো।

ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি ছাড়া আরো উপস্থিত ছিলেন- মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আবদুর রশীদ বাবু, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, প্রথম আলো উত্তর আমেরিকার চীফ রিপোর্টার ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, টিবিএন২৪ এর শামীম আল আমিন, সাংবাদিক তোফাজ্জল লিটন, মাহমুদুল হাসান পাহলবি, অর্থকন্ঠের সম্পাদক এনামুল হক এনাম, চ্যানেল ৫২ এর এডিটর আনাম চৌধুরী, তুষার পিকের মোতাসিম বিল্লাহ তুষার, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট সামাদ মিয়া, কবি ও লেখক পলি শাহিনা, লাকসাম ফাউন্ডেশনের সাবেক সভাপতি মো: আব্দুল জলিল তিতুমির, সাবেক সভাপতি আবুল কালাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, চিত্তরঞ্জন সিংহ, খোরশেদ আলম, রবিউল হাসান, আখতারুজ্জামান, সাখাওয়াৎ উল্লাহ মজুমদার, মঞ্জুর রহমান মানিক, ফয়সাল নাহিয়ান প্রমুখ।
এমএইচ/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন