সিএন প্রতিবেদন: নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলাটি দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।
সোমবার (২০ আগস্ট) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি নিজেই এসব তথ্য জানান।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার তৎকালীন স্টেট সেক্রেটারিকে ফোন করে নির্বাচনের ফলাফল তাঁর পক্ষে করার অনুরোধ জানিয়েছিলেন—এমন অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
এই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল। তবে অভিযোগনামায় ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল—তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে তিনি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন