শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বেবি ক্যারিয়ার নিয়ে দৌড়ে রেকর্ড গড়লেন নারী

শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
বেবি ক্যারিয়ার নিয়ে দৌড়ে রেকর্ড গড়লেন নারী 1

আন্তর্জাতিক ডেস্কঃ

গিনেজ বুক। বিশ্বের সবপ্রকার রেকর্ড সংরক্ষণ করার আন্তর্জাতিক ও অত্যন্ত জনপ্রিয় বই। অনেক মানুষের জীবনকালের বেশিরভাগ সময় কেটে যায় এই বইয়ে নাম ওঠানোর জন্য। আবার কেউ কেউ নিজের অজান্তেই নাম উঠিয়েছেন এই বিখ্যাত বইয়ে। যেমনটা হয়েছেন ব্রিটিশ নারী। 

তিনি মাত্র ৪০ মিনিট, ৪ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড়ে নাম লিখিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে এই দৌড়ে তিনি একা ছিলেন না, সঙ্গে ছিলো তার এক বছর বয়সী পুত্র সন্তান। 

জানা যায়, ঐ নারীর বয়স ৩৬ বছর। নাম তার হিদার হ্যান। তিনি ইংল্যান্ডের সেইন্ট আলবানসের বাসিন্দা। তার দুই সন্তান রয়েছে। এই বিষয়ে তিনি হার্টস এডভাইজারকে বলেন, গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে পেরে আমি আনন্দিত। নিজের সন্তানকে সঙ্গে নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারার অনুভূতি সত্যিই দারুণ। 

তিনি বিশ্বাস করেন, তার এই অর্জন অন্য মায়েদেরও উৎসাহিত করবে। হিদার হ্যান আশা প্রকাশ করে বলেন, তার এই রেকর্ডও অন্য কোনো মা খুব তাড়াতাড়ি ভাঙবেন।

সূত্র: নিউজ১৮ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন