চলমান ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করেনা আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার (৫ ডিসেম্বর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়।
ব্রাসেলসে প্রায় আট হাজার লোক মিছিল করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় তারা স্বাধীনতা বলে শ্লোগান দিতে থাকে। সদরদপ্তরের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুইটি ড্রোন ও একটি হেলিকপ্টার বিক্ষোভকারীদের মাথার ওপর দিয়ে উড়তে থাকে।
বিক্ষোভকারীরা হেলিকপ্টার লক্ষ্য করে আতশবাজি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ও বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ বলছে, ‘তাদের দুইজন কর্মকর্তা ও চার বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরো ২০ জনকে আটক করা হয়েছে।’
বেলজিয়ামে মাস্ক পরা, লকডাউন ও টিকা পাশসহ করোনা নিয়ন্ত্রণে কিছু বাধ্যতামূলক স্বাস্থ্য নীতির বিরুদ্ধে লোকজন এ বিক্ষোভ শুরু করে।
এ দিকে, এরই মধ্যে শুক্রবার (৩ ডিস্বের) বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রু স্যানিটারি আইন কঠোর করাসহ আরো কিছু কড়াকড়ি নিয়ম ঘোষণা করেন।
বেলজিয়ামে জনসংখ্যা এক কোটি দশ লাখ। দেশটিতে গত সাত দিনে দৈনিক গড়ে ১৭ হাজার ৮০০’রও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। মারা গেছে ৪৪ জন।
এছাড়া করোনাক্রান্ত প্রায় ৮০০ লোক মারাত্মক স্বাস্থ্য সংকটে রয়েছে। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন