চলমান ডেস্ক: ঘোষিত দামে প্রবাসী আয় আনার নির্দেশনা দেয়ার এক দিনের ব্যবধানে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে ব্যাংকগুলোকে বেশি দামে প্রবাসী আয় আনাতে কোন বাধা দেবে না কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ মে) বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘কোন কোন ব্যাংক অযৌক্তিকভাবে ঘোষিত বিল সেটিংয়ে (বিসি) বিক্রি দরের চেয়ে অযৌক্তিকভাবে বেশি দামে বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কিনছে। যার কারণে বৈদেশিক মুদ্রারবাজারের বিনিময় অস্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে। তাই ঘোষিত দামে ডলার কেনার নির্দেশনা দেয়া হয়েছে।’
এ ছাড়া দৈনিক কী পরিমাণে ডলার কী দাম আনা হচ্ছে, সে তথ্যও জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এ নিয়ে ব্যাংক কর্মকর্তারা জানান, ডলারের ঘোষিত দাম ৮৮ টাকা। তবে ৯৫ টাকায় প্রবাসী আয় আনতে হচ্ছে। ফের আমদানিকারকদের এর চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই সাত টাকা কমিয়ে আনা সম্ভব নয়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের (২৪ মে) নেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন