শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির পথমেলা ৩১ আগস্ট

বুধবার, জুলাই ২৩, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ। সভার শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সভায় বক্তব্য দেন সহসভাপতি মোস্তাকুর রহমান লিটন, কাজী রবিউজ্জামান ও ফকরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সোহেল, সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব সুমন, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিথুন আর দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম সম্পাদক সফিকুর রহমান, সদস্য সচিব নাজমুল ইসলাম রাসেল, আপ্যায়ন সম্পাদক গুলজার হোসেন এবং কার্যকরী সদস্য বিলাল ইসলাম, জহিরুল হক, আশফাকুল হক চৌধুরী, বিজয় কৃঞ্চ সাহা, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৩১ আগস্ট স্টার্লিং বাংলাবাজারে দিনব্যাপী পথমেলা আয়োজন করা হবে।

সভায় নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের হাতে নির্বাচন কমিশন প্রদত্ত সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সভা শেষে সভাপতি শামীম আহমেদ প্রবাসী বাংলাদেশিদের পথমেলায় পরিবারসহ অংশগ্রহণের জন্য আহ্বান জানান, যাতে করে এই আয়োজন সফল ও আনন্দঘন হয়ে ওঠে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন