মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রস্কসে পুলিশ অফিসারের উপর হামলা,ছিনতাই

বুধবার, আগস্ট ২৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রস্কসে এক পুলিশ অফিসারের উপর হামলা চালিয়ে তার গাড়ির চাবি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) ৮২৩ ওলমস্টেড অ্যাভিনিউর সামনে এ ঘটনা ঘটে। এসময় ৪৮ বছর বয়সী ওই পুলিশ অফিসার জগিং করছিলেন। তিনি ১৮ বছর ধরে সেন্ট্রাল পার্ক প্রিসিন্টে কাজ করছিলেন।

জানা গেছে, তিনজন সন্দেহভাজন গাড়ি থেকে নেমে ওই পুলিশ অফিসারের উপর হামলা চালায়। পরে তারা ছিনতাই করে পালিয়ে যায়।

এতে ওই পুলিশ অফিসার মাথার খুলি ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে তাকে উদ্ধার করে জ্যাকবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

মেয়র এরিক এডামসের একজন মুখপাত্র বলেছেন, শহরের নিরাপত্তা নিশ্চিতে এই পুলিশ অফিসাররা নিরালস কাজ করে যাচ্ছেন। আজ এক পুলিশ অফিসার আহত হয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

মঙ্গলবার রাতে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক লিঞ্চ এক বিবৃতি এ ঘটনায় অভিযুক্তের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন