শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রাজিলে দম্পতির ওমিক্রন শনাক্ত

বুধবার, ডিসেম্বর ১, ২০২১

প্রিন্ট করুন
1638332775.28 11 1

চলমান ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের এক দম্পতির দেহে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। তারা দুজনেই দক্ষিণ আফ্রিকা ফেরত ছিলেন।বুধবার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনভিসা এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, গত ২৩ নভেম্বর এক পর্যটক যার বয়স ৪১ এবং ৩৭ বয়সী তার স্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলো শহরে যান। গুয়ারুলুস বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। তবে ব্রাজিল থেকে ফেরার আগে আবারও করোনা পরীক্ষা করা হলে তাদের শরীরে অমিক্রন শনাক্ত হয়।

এবিষয়ে সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন জানিয়েছেন, ব্রাজিলে ওমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছিলেন কি-না নিশ্চিত হওয়া যায়নি।

২০১৯ সালে চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। এরপর করোনার বেশ কযেকটি ভ্যারিয়েন্টে দেখা দেয়। সর্বশেষ বুধবার (২৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভয়াবহ ওমিক্রন ভ্যারিয়েন্ট।

প্রসঙ্গত, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন নয় হাজার ৭১০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭৫৪ জনের।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন