শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রুকলিনে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত ১

মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে গাড়ির দরজা খুলে এক ব্যক্তিকে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে ৩১ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কুইন্সের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে ব্রুকলিনের গ্রিনপয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় নিহত ব্যক্তি ‘ল এন্ড অর্ডার’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং স্পট সংরক্ষণের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, নিহত ব্যক্তি উত্তর হেনরি স্ট্রিটে তার গাড়িতে বসে ছিলেন। এ সময় সন্দেহভাজন এসে গাড়ির দরজা খুলে একাধিকবার গুলি করে। এতে ভুক্তভোগীর মুখ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে৷ পরে তাকে উডহুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্দেহভাজন কালো হুডি ও প্যান্ট পরা ছিলো। গুলি করেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তকে ধরতে অভিযান চলমান আছে বলেও জানিয়েছে পুলিশ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন