যুক্তরাষ্ট্রে ৫০ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বসবাস করেন। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানও রেখে চলেছেন তারা।
তাই তাদের অসামান্য অবদানকে সম্মান জানাতে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ (ভারত দিবস) হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ও বোস্টন শহরে এই দিবসটি ঘোষণা করা হয়।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ জুলাই) ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি এবং বস্টন শহরের মেয়র মিশেল উ পৃথকভাবে এই ঘোষণাপত্র জারি করেন।
ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানিয়েছেন, ম্যাসাচুসেটসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরেই রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাঁদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তিনি বলেন, ‘ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরো সমৃদ্ধ করেছে। পাশাপাশি, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরো বহুমুখী করেছে।’
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতাকেই নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দেরও সম্মান জানানো হয়েছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন