শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ভারতে বাংলায় কথা বললেই নেমে আসে খড়গ, চার মাসে আটক ৯ হাজার

রবিবার, আগস্ট ১৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মায়ের ভাষায় কথা বলার কারণে ভারতে সাম্প্রতিক অভিযানে বিপদে পড়ছেন বাংলাভাষীরা। গত চার মাসে তিনটি রাজ্যে প্রায় ৯ হাজার বাংলাভাষীকে আটক করে অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে। আর অন্তত দুই হাজার বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এতটা বেগতিক যে মানুষজন বাংলায় কথা বলতে ভয় পাচ্ছে। গত শুক্রবার নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়। এটি মুসলিমদের বিরুদ্ধে ভয় ছড়ানোর হাতিয়ারে পরিণত করেছে ভারত সরকার। বিশেষ করে, লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বাংলায় কথা বলা মানুষজন।

এ অভিযানে আটক হওয়া বেশির ভাগ মানুষ কখনও পাকিস্তানে যায়নি। এ দেশটিকে হামলার জন্য দায়ী করেছে ভারত। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সরকারি ভাষা বাংলা। উভয় দেশের সীমান্তের দুই পাশে কোটি কোটি মানুষ এ ভাষায় কথা বলে। কয়েক হাজার ভারতীয় বাংলাভাষীকে আটক বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বেশির ভাগ মুসলমান। অনেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা। কয়েক দশক ধরে এ রাজ্যের তরুণরা কাজের জন্য ভারতের অন্যান্য বড় শহরে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন