শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

শনিবার, ডিসেম্বর ২৫, ২০২১

প্রিন্ট করুন
583206 456666 2105211241 1

চলমান ডেস্ক: ভারতের রাজস্থানে মিগ-২১ নামে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১ বাইসন।

স্থানীয়রা জানান,  আকাশে থাকাকালে বিমানটিতে আগুন ধরেছিল। এর কিছুক্ষণ পর এটি বিস্ফোরিত হয়ে মাটিতে ভেঙে পড়ে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে   

এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে,  প্রশিক্ষণ চলাকালীর রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। রাজস্থানে এ নিয়ে গত ৮ বছরে ৭টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

 আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন