ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরকালে ভারত, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত কূটনৈতিক গ্রুপের নেতাদের সাথে ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।
মার্কিন এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (১৪ জুন) সাংবাদিকদের জানান, শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তা সংকট ও অঞ্চলে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল গুরুত্বপূর্ণ উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন