শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোন নজরদারী নেই

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ‌ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের করণীয়’ শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার নওয়াব আলী প্লাজার মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইলিয়াস হোসেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব কামরুল ইসলাম, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী।

মো. নুরুল ইসলাম বলেন, ‘জাতীয় রোগী কল্যাণ সোসাইটি সারা বাংলাদেশে রোগীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশের প্রায় শতকরা জনগণ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ও নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। এর মধ্যেই সারা বিশ্ব এখন করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রনে পর্যুদস্ত। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সঠিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণে আরো বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করি।’

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোন নজরদারী নেই। কিছু দিন পরে রমজান মাস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এখন আকাশচুম্বী। তার উপরে ভেজাল খাদ্য। আগামী প্রজন্ম চরমভাবে স্বাস্থ্য ঝুঁকিতে প্রতিত হচ্ছে।’

মাহতাব হোসাইন মাজেদে বলেন, ‘ভেজাল খাদ্য রোগীদের স্বাস্থ্য ঝুঁকি শত গুণ বাড়িয়ে দিচ্ছে। করোনাভাইরাস টিকা গ্রহণ সম্পন্ন করা জনগন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ভেজাল খাদ্য উৎপাদন স্থল বন্ধ করতে না পারলে আগামী প্রজন্ম মেধাহীন জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পাবে।’

এ সময় প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার পাল, পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, গোলাম হাফিজ আকাশ, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সহকারী  ইব্রাহিম রিয়াদ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন