মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা বিবেচন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, পেন্টাগন এমন একটি পরিকল্পনা পর্যালোচনা করছে, যাতে ট্রাম্পের হাতে সামরিকভাবে আরও বিকল্প থাকে—যদিও তিনি একই সময়ে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথাও বলছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে, এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান থাকতে পারে।
এই নতুন বাহিনী যুক্ত হবে ইতিমধ্যে সেখানে পাঠানোর নির্দেশ দেওয়া প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং ৮২ এয়ারবোন ডিভিসন এবং ২ হাজার প্যারাট্রুপারের সঙ্গে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন