শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের সৌদি আরব ত্যাগ

সোমবার, জুলাই ১৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: মধ্যপ্রাচ্য সফর শেষে সৌদি আরব ত্যাগ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার (১৬ জুলাই) তিনি জেদ্দা ত্যাগ করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ অঞ্চলে তার চার দিনের সফর শেষ করলেন। খবর এএফপির।

জেদ্দা বিমান বন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সাল।

চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার (১৬ জুলাই) সৌদি আরবের জেদ্দায় শীর্ষ সম্মেলনে জো বাইডেন বলেছেন, ‘আমেরিকা মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না।’

বাইডেন বলেন, ‘আমরা দূরে সরে যাব না। এমন শূন্যতা তৈরি করব না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে।’

এ সময় জনগণকে ‘প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেয়ার’ও আহাবন জানান বাইডেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে সেই দেশগুলোই জয়ী হবে; যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে।’

আরব শীর্ষ সম্মেলনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশ; সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিসর ও ইরাকের মত দেশগুলোও অংশ নিচ্ছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও দেশগুলোর সাথে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের মত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন