সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

মহেশখালীতে তারেক বাহিনীর দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ বার্মাইয়া গফুর

বুধবার, জানুয়ারী ৭, ২০২৬

প্রিন্ট করুন

মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন উসমান শরীফের নেতৃত্বাধীন তারেক বাহিনীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বার্মাইয়া ইউনুসের ছেলে আব্দুল গফুর গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার(৫ জানুয়ারি) দিবাগত রাতে কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকার গহীন পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির টাকা ভাগবাটোয়ার করতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লম্বা তারেকের নেতৃত্বে গফুরের ওপর হামলা করে। এক পর্যায়ে গফুরের মাথায় দায়ের কোপ লাগে এবং পেছনে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অপরাধীদের ধরতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন